প্রহসনের একতরফা নির্বাচনের তফসিল বাতিল করুন: ডা. ইরান - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রহসনের একতরফা নির্বাচনের তফসিল বাতিল করুন: ডা. ইরান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩ ৪:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩ ৪:১৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
প্রহসনের একতরফা নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, নির্বাচন কমিশন সংবিধানের দোহাই দিয়ে দেশকে রক্তাক্ত সংঘাত ও সহিংসতার দিকে ঠেলে দিয়েছে। চলমান সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনার অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে তফসিল বাতিলের দাবিতে হরতাল কর্মসূচী সমর্থনে ঢাকা মহানগর লেবার পার্টির বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হওয়ার নজির নাই। শেখ হাসিনা ২০১৪ ও ২০১৮ সালের একতরফা নির্বাচন করে গনতন্ত্রের কবর রচনা করেছেন। তাই বাংলাদেশের কোন দেশপ্রেমিক রাজনৈতিকদল ও ব্যাক্তি হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, তা কেউ বিশ্বাস করে না। দেশের প্রধান প্রধান রাজনৈতিক দল সমূহকে বাইরে রেখে শেখ হাসিনার আজ্ঞাবহ নির্বাচন কমিশন আরেক দফা প্রধানমন্ত্রী হওয়ার জন্য সিঁড়ি হিসাবে কাজ করছে। অন্যদিকে গনতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই দেশের লক্ষ লক্ষ মুক্তিকামী জনতা রাজপথে আন্দোলন সংগ্রাম করছে। তাই অবিলম্বে তামাসার নির্বাচনের তফসিল স্থগিত করে সকল দলের অংশগ্রহনের মাধ্যমে জবাবদিহির সরকার ও জনপ্রতিনিধি নির্বাচনের জন্য পদক্ষেপ নিতে আর্ন্তজাতিক উন্নয়ন সহযোগী ও সুশিল সমাজকে উদ্যোগী হতে হবে।

নগর সহ-সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে কর্মসুচীতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, এডভোকেট জহুরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব আবদুর রহমান খোকন, মোহাম্মদ রুম্মান সিকদার, মুফতি তরিকুল ইসলাম সাদী, প্রচার সম্পাদক মনির হোসেন খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, নারীনেত্রী পারভিন আক্তার, কেন্দ্রীয় সদস্য মোঃ রাসেল হোসেন, নগর সদস্য ছাত্রমিশন সভাপতি সৈয়দ মোঃ মিলন প্রমুখ।

নয়াপল্টন মসজিদ গলি হতে শুরু হয়ে বিএনপি কার্যালয়, নাইটিংগেল মোড়, বিজয়নগর পানির ট্যাংকি, পল্টন মোড়, তোপখানা রোড, সচিবালয়, প্রেসক্লাব, বায়তুল মোকাররম হয়ে ফটো জার্নালিস্টের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচী শেষ হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ