শরীয়তপুরে ৩টি আসনে ১৯জনের মনোনয়নপত্র দাখিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলার ৩টি সংসদীয় আসনে জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসকের নিকট মনোনয়নপত্র দাখিলের শেস দিন ৩০ নভেম্বও বিকেল ৪টা পর্যন্ত ১৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে শরীয়তপুর-১ আসনে ইকবাল হোসেন অপু এমপি-নৌকা, মোঃ গোলাম মোস্তফা স্বতন্ত্র, আকতার হোসেন বাংলাদেশ কংগ্রেস ,দেলোয়ার হোসেন জাকেরপার্টি, এড.এাসুদুর রহমান জাতীয়পার্টি (এরশাদ),এড.আবুল বাশার মাদবর তৃণমূল বিএনপি।
শরীয়তপুর-২ আসনে একেএম এনামূল হক শামীম এমপি নৌকা, ডাঃ খালিদ শওকত আলী স্বতন্ত্র ,ওয়াহিদুর রহমান জাতীয়পার্টি(এরশাদ),বাদল কাজি জাকেরপার্টি, ফিরোজ মিয়া জাসদ, আবুল হাসান পিপলস পার্টি, সৌমিত্র দত্ত বাংলাদেশ কংগ্রেস, মাহমুদুল হাসান বাংলাদেশ খেলাফত মজলিস,মোঃ মনির হোসেন বাংলাদেশ মুক্তিজোট।
শরীয়তপুর-৩ নাহিম রাজ্জাক এমপি নৌকা,এম এ হান্নান জাতীয়পার্টি(এরশাদ),জিয়াউর রহমান জাকের পার্টি, সিরাজ চৌকিদার তরিকত ফেডারেশন,
এ তিনটি আসনের মধ্যে শরীয়তপুর-২ আসনে নৌকার প্রার্থী পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামূল হক শামীম এর বিপক্ষে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক ডেপুটি স্পিকার কর্ণেল অব শওকত আলীর ছেলে ডাঃ খালিদ শওকত আলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বচনী লড়াইতে নেমেছেন। নির্বাচনী মাঠে লাড়াইতে টিকে থাকলে ভোটাররা ভোটাধিকার পাবে। কে হাওে কে জিতে বলা মুসকিল।
জনতার আওয়াজ/আ আ