শাহজাহানপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শাহজাহানপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩ ১০:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩ ১০:৫৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
তপশিল বাতিল এবং একদফা আন্দোলনের ধারাবাহিকতায় হরতালের সমর্থনে রাজধানীর শাহজাহানপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের গেইটে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মারুফ এলাহী রনি ও শ্যামল মালুম। মিছিল বাস্তবায়নে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক কাজী সামসুল হুদা, নাসরিন রহমান পপি, সহসাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা ও ছাত্রীবিষয়ক সম্পাদিকা মানসুরা আলম।

মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আমান উল্লাহ আমান, তারেক হাসান মামুন, নূর আলম ভূঁইয়া ইমন, বিজয় একাত্তর হল ছাত্রদলের সহসভাপতি আলমগীর হোসেন আলম, তানভীর আজাদী সাকিব, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মো. সাইফ উল্লাহ সাইফ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ওবায়দুল্লাহ রিদওয়ান, মুজিব হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক শরীফ উদ্দীন সরকার।

এ ছাড়াও ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক সদস্য সচিব সজিব রায়হান, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি শাহাবউদ্দিন ইমন, সহসাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন রাসেল, সহদপ্তর সম্পাদক দেওয়ান নিয়ন, আক্তারুজ্জামান ইলিয়াস হলের সাংগঠনিক সম্পাদক নাদিম খান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মো. উবায়দুল্লাহ্ নাঈম, যুগ্ম-সম্পাদক মো. জাকির হাসান নাঈম, সহসাধারণ সম্পাদক মঞ্জুরে মাওলা সিজান চৌধুরী, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মো. রবিউল ইসলাম, ছাত্রীনেত্রী ফারহানা বিনতে ইফতেখার, তিতুমীর কলেজ ছাত্রদলের সহসভাপতি বাপ্পী, সহসাংগঠনিক সম্পাদক হামিদ খান, মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সদস্য সাইফুল ইসলাম সজিব, হাতিরঝিল থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজমুল হাসান মিরাজ, ছাত্রনেতা ইমতিয়াজ আহম্মেদ ইসমাইল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ