রাজধানীর আগারগাঁওয়ে ভূইয়া পরিবহনে আগুন - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীর আগারগাঁওয়ে ভূইয়া পরিবহনে আগুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩ ১২:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩ ১২:১৭ পূর্বাহ্ণ

 

রাজধানীর আগারগাঁওয়ে ভূইয়া পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধের আগের দিন এ ঘটনা ঘটে। শনিবার (২ ডিসেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান। তিনি জানান, আগারগাঁওয়ে ভূঁইয়া পরিবহনের বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনে।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ