বরিশালে আইনজীবীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩ ৩:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩ ৩:৩৯ অপরাহ্ণ

বরিশাল প্রতিনিধি
বিএনপি ও সমমনা দলের ডাকা চলমান নবম দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন বরিশাল ইউনাইটেড ল-ইয়ার্স ফ্রন্টের আইনজীবীরা। সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে নগরীর সিএন্ডবি সড়কে মহানগর বিএনপির যুগ্ম আহ্বয়ক জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে মহানগর সদস্য ও বিভিন্ন ওয়ার্ড নেতাকমীরা মিছিল বের করেন।
অপর দিকে সকালে ইউনাইটেড ল-ইয়ার্স ফ্রন্টের আইনজীবীরা জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে মিছিল বেড় করে ফজলুল হক এ্যাভিনিউ সড়ক মোড়ে শেষ করে বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন সভাপতি এ্যাড. মহসিন মন্টু, সাধারণ সম্পাদক এ্যাড. আবুল কালাম, সহ-সভাপতি এ্যাড. সাদিকুর রহমান লিঙ্কন, এ্যাড. হুমাউন কবীর মাসুদ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আজাদ হোসাইন, আবুল কালাম আজাদ ইমন, এ্যাড. সরোয়ার হোসাইন, এ্যাড. শাহনুর খানম, এ্যাড. সাঈদ চৌধুরী ও এ্যাড. মেহেদী শাহিন প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ