সংসার করার মতো লোকের অনেক অভাব : হুমায়রা সুবহা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংসার করার মতো লোকের অনেক অভাব : হুমায়রা সুবহা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩ ৪:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩ ৪:১৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দেশীয় শোবিজের মডেল ও অভিনেত্রী হুমায়রা সুবহা। বরাবর যেন আলোচনায় থাকতে পছন্দ করেন এ অভিনেত্রী। অভিনয়ের চেয়ে তার ব্যক্তিজীবন নিয়ে চর্চাও তাই বেশি। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি।

স্ট্যাটাসে এ অভিনেত্রী লিখেন, ‘এই যুগে দুই দিনের প্রেম করা আর… (প্রকাশের অযোগ্য ভাষা) লোকের অভাব নাই কিন্তু সম্মান দিয়ে বিয়ে করে বাচ্চা নিয়ে সংসার করার মতো লোকের অনেক অভাব। মিষ্টি কথা অনেক শুনছি বিয়ে করে বাচ্চা নিয়ে এখন সেটেল হওয়ার সময়, প্রেম করা…। (প্রকাশের অযোগ্য ভাষা) করার টাইম আমার নাই।’

বিশেষ দ্রষ্টব্য দিয়ে সুবহা আরও লিখেন, ‘আমি সবসময়ই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি তাই অনেকের কাছে আমি খারাপ! আর ভাই তোমাদের কাছে ভালো সাজলে কী আমি অস্কার পাব? কারও যদি আমার স্ট্যাটাস পড়ে লজ্জা লাগে আল্লাহর ওয়াস্তে আমাকে আনফলো করে দিয়ে ভাগেন। ধন্যবাদ।’

অভিনেত্রীর এমন স্ট্যাটাসে মন্তব্যের ঘরে নেটিজেনদের কমেন্টের ঝড় উঠেছে। অনেক নেটিজেন এমন স্ট্যাটাসে সাধুবাদ জানিয়েছেন, অনেকে মন্তব্যের ঘরে ইঙ্গিতে ট্রলও করছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ