সেগুনবাগিচা এলাকায় যুবদলের বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সেগুনবাগিচা এলাকায় যুবদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩ ৩:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩ ৩:০৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তপশিল বাতিলের দাবিতে ১০ম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।

বুধবার জাতীয় প্রেসক্লাবের বিপরীতে সেগুনবাগিচা-বারডেম হাসপাতালের সড়কে এই মিছিল হয়।

এসময় যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মহসীন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ, আবদুল জব্বার খান, সহসাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রুহুল ইসলাম মনি, সহসম্পাদক পার্থ দেব মন্ডল, সদস্য কাউসার সরকার মামুন, খলিলুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিছিলে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ