নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে : বদরুজ্জামান সেলিম - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে : বদরুজ্জামান সেলিম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
সিলেটের সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দর উদ্যোগে সিলেট সদর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক. সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছাত্রনেতা অধ্যক্ষ নিজাম উদ্দীন তরফদার যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফরে আসলে গতকাল ৫ ডিসেম্বর মঈলবার লন্ডনে জাইমা পাঠাগারে এক মতবিনিময় সভায় দক্ষিণ সুরমা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি সাবেক ছাত্রনেতা আমিনুর রাহমান আকরামের সভাপতিত্বে ও সিলেট মদন মহান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম মামুনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথিঃ সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক. কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি সাবেক ছাত্রনেতা বদরুজ্জামান সেলিম. প্রধান বক্তা সিলেট মহানগরে যুবদলের সাবেক আহ্বায়ক সাবেক ছাত্রনেতা এমদাদ হোসেন টিপু. বিশেষ অতিথি যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আবেদ রাজা. যুক্তরাজ্য বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন. যুক্তরাজ্য বিএনপির সহ দপ্তর সম্পাদক ( সহ সাধারণ সম্পাদক পদ মর্যাদা) সেলিম আহমদ. কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক( সহসভাপতি পদ মর্যাদা) ও যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন. কেন্দ্রীয় যুবদলের নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় জাসাসের সাবেক সহসভাপতি এম এ সালাম. লন্ডন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী. পর্তুগাল বিএনপি’র যুগ্ম সম্পাদক ছায়েফ আহমেদ সুইট. বিএনপি নেতা সেলিম হোসেন. ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম আলী চৌধুরী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শাহ জামাল.যুক্তরাজ্য জাসাসের সাবেক সাধারণ সম্পাদক তাজবির চৌধুরী শিমুল. সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব লিটন. কামরুল ইসলাম চৌধুরী. লন্ডন মহানগর বিএনপির সহসাধারণ সম্পাদক তুহিন মোল্লা. লন্ডন মহানগর বিএনপির নেতা পটল মিয়া. শেরওয়ান আলী. হালিমুল ইসলাম হালিম. শামীম আহমদ. ইফতেখার হোসেন চৌধুরী সাকী. কামরুল ইসলাম. সৈয়দ আনছার আলী. ফাহিদুল আলম. সোহেল আহমদ.মামুন হাসান. প্রমুখ। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি বদরুজ্জামান সেলিম বলেন অবিলম্বে অবৈধ নির্বাচনী তফসিল বাতিল করতে হবে। পরিষ্কার ভাষায় এই মিডনাইট সরকারকে জানিয়ে দিতে চাই আর কোন টানবাহালা করে এই সরকারের গদি রক্ষা করা যাবে না। দেশের জনগণ আজকে জেগে উঠেছে তাই যখনই আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান নির্দেশে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারের এই পতন ঘটিয়ে গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের তাদের সরকার প্রতিষ্ঠা করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ