১ কোটি অর্গানিক ভালোবাসা’ স্পর্শ করল পূর্ণিমাকে - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১ কোটি অর্গানিক ভালোবাসা’ স্পর্শ করল পূর্ণিমাকে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩ ৯:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩ ৯:০৮ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

বাংলা চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী পূর্ণিমার ফেসবুক পেজের ফলোয়ার্স ১ কোটি ছাড়িয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত থেকে তার পেজে চোখ রাখলে দেখা যাচ্ছে, ফলোয়ার্স ১০ মিলিয়ন প্লাস! তবে এগুলো নেহাত ফলোয়ার্স নয়, পূর্ণিমার কাছে বিষয়টি ‘১ কোটি ভালোবাসা’। তার ভাষ্য, এগুলো আসলে অর্গানিক ভালোবাসা।

শুধু বাংলাদেশ নয়, পূর্ণিমার অনুসারীরা পুরো উপমহাদেশ থেকে যুক্ত আছেন। পেজটি থেকে বিভিন্ন ছবি, রিলস এবং ভিডিওর মাধ্যমে অনুসারীরা তার আপডেট পায়। পূর্ণিমার পেজ থেকে নতুন ভিডিও-রিলস ছাড়লেই উঠে আসে ফেসবুক ট্রেন্ডিংয়ে! অনুসারীদের ভালোবাসা প্রকাশ দেখে পূর্ণিমা অনেকসময় বিস্মিত ও ইমোশনাল হন। তিনি বলেন, আমার অনুসারীরা সবসময়ে পাশে থাকে। সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা জানাই।

পূর্ণিমা বলেন, পুরোটাই অর্গানিক ফলোয়ার্স। যেটাকে আমি অর্গানিক ভালোবাসা বলতে চাই। যখন পেজটি ওপেন করি তখন জানতাম না এতদূর আসবে। যারা এডমিন তারা দেখভাল করতো। আগে পেজ-ফলোয়ার্স এসব ব্যাপারে খুব বেশি জানাশোনা ছিল না। সময় সবকিছু শিখিয়েছে। ঘোরাঘুরি বা বেড়াতে গেলে ছবি ভিডিও বেশি পোস্ট হয়। আবার অনেকসময় গ্যাপ থাকে। এডমিনরা আমাকে ছবি ভিডিও পোস্ট দিতে উৎসাহিত করে।

এই ১ কোটি দৃশ্যমান ভালোবাসার চেয়েও যখন দেশের বিভিন্ন প্রান্তে যান, পূর্ণিমা জানান, তখন তার প্রতি মানুষের ভালোবাসা সামনাসামনি আরও বেশি অনুভব করেন। তিনি বলেন, ফেসবুকের মাধ্যমে মানুষ আমাকে পছন্দ করে ভালোবাসা জানায় এমনটা নয়। এর চেয়ে বেশি ভালোবাসা মানুষের সামনে গেলে পাই। এমনও দেখেছি মানুষ আছে যারা ফেসবুক বা ইন্টারনেটে নেই তারা আমাকে কাছে পেলে বেশি ভালোবাসা দেন।

‘সোশ্যাল মিডিয়া এবং এর বাইরে যারা আমাকে পছন্দ করেন দুই মাধ্যম থেকে আলাদা ভালোবাসা অনুভব করি এবং আমি এগুলো খুব উপভোগ করি।’ -বলছিলেন পূর্ণিমা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ