অবরোধ সফলে বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবরোধ সফলে বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩ ৮:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩ ৮:১৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপির ডাকা দশম দফায় ৪৮ ঘণ্টা অবরোধ সফলে বিক্ষোভ মিছিল করেছেন বরিশাল সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বরিশাল সদর হাসপাতাল সড়কে বরিশাল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল সদর উপজেলা বিএনপির ১নং সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর তত্ত্বাবধানে মিছিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তার সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

দশম দফার এ অবরোধ বুধবার ভোর ৬টা থেকে শুরু হয়ে আগামীকাল শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে। গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ডের পর থেকে দেশব্যাপী তিন দফা হরতাল ও নয় দফা অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ