অবরোধের সমর্থনে বাড্ডায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবরোধের সমর্থনে বাড্ডায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩ ৮:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩ ৮:২৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

দ্বাদশ জাতীয় নির্বাচনের তপশিল বাতিল, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও সরকার পতনের একদফা দাবিতে বিএনপি ডাকা অবরোধের সমর্থনে বাড্ডা প্রগতি স্বরনীতে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার দুপুরে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মারুফ এলাহী রনি ও শ্যামল মালুমের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে তারা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন ও রাস্তা অবরোধ করেন।

এতে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শাওন, আশিক রহমান, সহ-সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান শুভ, ছাত্রীবিষয়ক সম্পাদিকা মানসুরা আলম ও ঢাকা জেলা ছাত্রদল উত্তরের প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব সজিব রায়হান।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ, তারেক হাসান মামুন, নূর আলম ভূঁইয়া ইমন, বিজয় ৭১ হল ছাত্রদলের সহসভাপতি আলমগীর হোসেন আলম, তানভীর আজাদী সাকিব, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক ওবায়দুল্লাহ রিদওয়ান; পল্লীকবি জসিমউদদীন হল ছাত্রদলের প্রচার সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা), তানভীর বারী হামিম, মুজিব হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক শরীফ উদ্দিন সরকার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ