মানুষের অধিকার নিয়ে তামাশা করবেন না : মোঃ মঞ্জুর হোসেন ঈসা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ডিসেম্বর ১০, ২০২৩ ৪:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ডিসেম্বর ১০, ২০২৩ ৪:০২ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন- আমরা কোন দেশে বসবাস করছি। বাংলাদেশের প্রেক্ষাপট ও মানুষের মৌলিক অধিকার প্রতিমূহূর্তেই পরিবর্তন হচ্ছে। কখনও কাচা মরিচের ঝালে আবার কখনও পেয়াজের ঝাঝে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। কারা এই সিন্ডিকেটের সদস্য। তাদেরকে কেন গ্রেপ্তার করা হয় না। তাদের পৃষ্ঠপোষক কে? কার সাহসে তারা এতবড় অন্যায় করে যাচ্ছে প্রকাশ্য দিবালোকে। আমরা সাধারণ মানুষ সিন্ডিকেটের কবল থেকে মুক্তি চাই। মানুষের ভাত ও ভোটের পরিপূর্ণ অধিকার চাই। এভাবে মানুষের অধিকার হরণ করে যারা গণতন্ত্রের ছবক দেন তাদের কাছে প্রশ্ন এইজন্যকি বীর মুক্তিযোদ্ধারা আমাদের দেশকে স্বাধীন করেছিল। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা কোন অপশক্তির কাছে পরাজিত বরণ করবে না।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির আয়োজনে মানববন্ধন কর্মসূচীতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মানবাধিকার জোটের মহাসচিব মিলন মল্লিক বলেন- আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। যে বাংলাদেশের প্রতিটি মানুষ নিরাপদে থাকতে পারবে। আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান বলেন প্রবাসীরাও এখনও তাদের অধিকার ফিরে পাচ্ছে না। তাদের কষ্টার্জিত অর্থে বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধি পায়। কিন্তু তাদেরকে মূল্যায়ন করা হয় নাই। এ বিষয়ে সরকারের নজর দেওয়া উচিত। এশিয়া শিশু ও নারী মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আলী বলেন- মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা কাছ করছি। আশা করছি সচেতন মহল আমাদের সাথে থাকবেন। বিশিষ্ট সংগঠক ও মানবাধিকার নেতা মোঃ মনির হোসেন বলেন- একশ্রেণীর মানবাধিকার সংগঠন তারা বিভিন্ন অসাধু ব্যক্তিদেরকে কার্ড বিক্রি করে তাদের অন্যায় কাজকে প্রশ্রয় দিচ্ছে। সেই সমস্ত সংগঠন থেকে সবাইকে দূরে থাকতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, জাতীয় মানবাধিকার সমিতির কুষ্টিয়া জেলার সহ সভাপতি অর্পন মাহমুদ, নারী নেত্রী সফুরা বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভার শুরুতেই তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে নেতৃবৃন্দ বলেন তিনি মৃত্যুর আগ দিন পর্যন্ত মানুষের অধিকার নিয়ে সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে দেশবাসী একজন দেশপ্রেমিক অভিভাবককে হারালেন।
জনতার আওয়াজ/আ আ