বাংলাদেশে গুম হওয়া নেতাকর্মীদের ফেরত চাই : তামান্না - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশে গুম হওয়া নেতাকর্মীদের ফেরত চাই : তামান্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
প্রায় এক যুগ। খোঁজ নেই সিলেট ছাত্রদল নেতা দিনারের। কোথায় আছেন, কেউ জানেন না। অন্তহীন অপেক্ষায় পরিবার। ছেলের অপেক্ষায় থাকা পিতা এখন আইসিইউতে। বোন নুসরাত শারমিন তামান্না গতকাল এসেছিলেন সিলেট বিএনপি’র মানববন্ধনে।

ভাইয়ের ছবি বুকে নিয়ে সামনের সারিতে দাঁড়িয়েছিলেন। তার মতো আরও অনেকেই দাঁড়ান মানবাধিকার দিবসে আয়োজিত বিএনপি’র কর্মসূচিতে। কর্মসূচি শেষ হওয়ার পর তামান্না সাংবাদিকদের কাছে ভাই হারানোর বেদনা বলতে গিয়ে শেষ উক্তিতে বলেন- ‘ভাই নিখোঁজের বেদনা নিয়ে রাস্তায় যখন নেমেছি, শেষ দেখে ছাড়বো। একটা মানুষ যদি মারা যায়। তার জানাজা পড়া হয়। দাফন করা হয়। আত্মীয়স্বজনরা কান্নাকাটি করে তাকে বিদায় দেন। কিন্তু যারা গুম হয়, তাদের জন্য আমরা নামাজ পড়ে মোনাজাতে কী বলতে পারি? আমাদের দোয়া আছে কিছু, আমরা কিছু বলতে পারি। আমরা কিছু বলতে পারি না। সে আছে, সেটাও জানি না। সে নাই সেটাও জানি না। আমরা কীভাবে মেন্টাল ট্রেসের মধ্যে দিন কাটাচ্ছি, কেউ জানে না। আমাদের একটাই দাবি-আমার ভাইকে ফেরত চাই। শুধু আমার ভাইকে না, এম ইলিয়াস আলী, আনসার আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদসহ সারা বাংলাদেশে গুম হওয়া নেতাকর্মীদের ফেরত চাই।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ