বিভিন্ন স্থানে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের মিছিল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিভিন্ন স্থানে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩ ৩:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩ ৩:১৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির একদফা দাবিতে ১১তম ধাপে বিএনপির ডাকা ৩৬ ঘণ্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা।

মঙ্গলবার দিনের বিভিন্ন সময়ে রাজধানীর পাঁচটি এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার এসব মিছিলে নেতৃত্ব দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর আরামবাগ থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত, মগবাজার ওয়ারলেস গেট থেকে মগবাজার মোড় পর্যন্ত, সেগুনবাগিচা, সেন্ট্রাল রোড থেকে আইডিয়াল কলেজ পর্যন্ত, বনশ্রী-রামপুরা সংযোগ সড়ক পর্যন্ত অবরোধ সফলে মিছিল হয়েছে। মিছিলগুলোতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিল থেকে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ