নারায়ণগঞ্জে রাজমিস্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে রাজমিস্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১৫, ২০২৩ ৫:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১৫, ২০২৩ ৫:০৫ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় একটি ফ্ল্যাট থেকে রাজ্জাক (৫৫) নামের এক রাজমিস্ত্রীর হাত-পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ফতুল্লার পাগলার নুরবাগস্থ জয়নাল আবেদীনের ৫ম তলা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। নিহত রাজ্জাক শরিয়তপুরের মৃত আব্দুল খাঁর পুত্র। সে তার ছেলেকে নিয়ে এই ফ্ল্যাটে বসবাস করতো।
নিহতের ছেলে আকাশ (২২) জানায়, তার মা পাঁচ মাস পূর্বে মারা যায়। বাবাকে নিয়ে সে এই বাসায় থাকতো। সে নবাবপুর একটি দোকানে চাকুরি করে। তার বাবা এক সময় রাজমিস্ত্রীর কাজ করলে ও বর্তমানে বাসায় থাকতো। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সে দোকান থেকে বাসায় ফিরে এসে দেখে ঘর তালাবদ্ধ। তখন সে তার খালার বাসায় গিয়ে রাতের খাবার খেয়ে বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলে আবারো রাত সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে এসে তালাবদ্ধ দেখতে পেয়ে এক বন্ধুর বাসায় গিয়ে রাত্রিযাপন করে। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে বাসায় ফিরে তালাবদ্ধ দেখতে পেয়ে বন্ধুকে নিয়ে ফ্ল্যাটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে পায় খাটের উপর হাত-পা বাধা অবস্থায় তার বাবার মৃত দেহ। হাত-পা বেধে মাথায় আঘাত করে তার বাবাকে হত্যা করে বাইরে থেকে ফ্ল্যাটে তালা মেরে রাখা হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম মিয়া জানান, নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকান্ডের সাথে জড়িতেদর সনাক্ত সহ রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ