কৃষিমন্ত্রীর স্বীকারোক্তি বিচার বিভাগের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করেছে: রব - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কৃষিমন্ত্রীর স্বীকারোক্তি বিচার বিভাগের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করেছে: রব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৭, ২০২৩ ৭:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৭, ২০২৩ ৮:১৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপিকে ভোটে আনার প্রসঙ্গে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, কৃষিমন্ত্রীর এই স্বীকারোক্তি বিনা কারণে নাগরিক গ্রেপ্তার, নির্বিচারে কারাগারে আটক ও নির্যাতন, ইচ্ছা মাফিক জেল এবং জামিন বিচার বিভাগের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করেছে। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

আবদুর রব বলেন, ‘আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক তার সাক্ষাৎকারে বলেন, বিএনপির ২০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার না করলে বাংলাদেশে আজকে হরতালের দিন গাড়ি চলতো না। এছাড়া আমাদের অন্য কোনো গত্যন্তর ছিল না। বিকল্পও ছিল না। যেটা করেছি আমরা চিন্তাভাবনা করেই করেছি। তাদের জেলে না রাখলে দেশ অচল হয়ে যেতো।’ কৃষিমন্ত্রীর এই স্বীকারোক্তিতে প্রমাণ হয়, বিরোধী দলকে গ্রেপ্তার করে এবং কারাগারে বন্দি রেখে তামাশাপূর্ণ একতরফা ডামি নির্বাচনের নামে পূর্ব নির্ধারিত ফলাফল ঘোষণার নীলনকশা বাস্তবায়নের চক্রান্তে সরকার জড়িত। বিনা কারণে নাগরিক গ্রেপ্তার, নির্বিচারে কারাগারে আটক ও নির্যাতন, ইচ্ছা মাফিক জেল ও জামিন বিচার বিভাগের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করেছে।

বিবৃতিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সকল মামলা অবিলম্বে বাতিল, সকল বন্দির মুক্তি, বিদ্যমান জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচনী তফসিল বাতিলপূর্বক অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বিদ্যমান সংকট অবসানের জন্য ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান রব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ