সরকার নাশকতার দায় বিরোধীদলের ওপর চাপাচ্ছে : সমমনা জোট - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার নাশকতার দায় বিরোধীদলের ওপর চাপাচ্ছে : সমমনা জোট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আওয়ামী লীগ আবারও আগুন সন্ত্রাসে মেতে উঠেছে। এর আগেও তারা গান পাউডার দিয়ে চলন্ত বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে। দেশে আগুন সন্ত্রাস কারা করে জাতি তা জানে। সরকার নিজেরা নাশকতা করে বিরোধী দলের ওপর দায় চাপানোর অপচেষ্টা করছে। মঙ্গলবার দুপুরে পুরানা পল্টন মোড়ে নির্বাচন বাতিল ও সরকার পতনের একদফা দাবিতে বিরোধী দলগুলোর ডাকা হরতালের সমর্থনে এক মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি পুরানা পল্টন, বিজয়নগর ঘুরে পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ফরহাদ বলেন, সরকারের আজ্ঞাবহ আইনশৃঙ্খলা বাহিনী নাশকতার তদন্ত না করেই বিএনপির ওপর দোষারোপ করে আওয়ামী লীগের আগুন সন্ত্রসীদের রক্ষা করে। বিএনপিসহ বিরোধী দলগুলো লাশের ওপরে ক্ষমতায় যাওয়ায় বিশ্বাস করে না। আওয়ামী লীগ লাশের ওপর ভর যেভাবে ক্ষমতায় গেছে, এখন লাশের ওপর ভর করে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে।

মিছিলে এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারার চেয়ারম্যান প্রফেসর ড. নূরুল আমীন বেপারী, মহাসচিব শাহ মোহাম্মদ বাদল, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান শাওন সাদেকী, এনডিপি চেয়ারম্যান ক্বারী আবু তাহের, মহাসচিব আব্দুল্লাহ আল হারুন, জাগপার কেন্দ্রীয় নেতা মো. আবুল হোসেনসহ সমমনা জোটের নেতাকর্মীরা অংশ নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ