বাংলাদেশে ‌‘আরব বসন্ত’ প্রসঙ্গে মন্তব্য নেই যুক্তরাষ্ট্রের - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশে ‌‘আরব বসন্ত’ প্রসঙ্গে মন্তব্য নেই যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২০, ২০২৩ ৩:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২০, ২০২৩ ৩:৩৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বাংলাদেশে ‘আরব বসন্ত’র মতো পরিস্থিতির আশঙ্কা নিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার বক্তব্যের বিষয়ে প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেননি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। অবাধ, সুষ্ঠু নির্বাচন ছাড়া এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই বলে জানান।

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ব্রিফিংয়ে একজন সাংবাদিক ম্যাথিউ মিলারকে প্রশ্ন করেন, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, জনগণের ভোটের ফলাফল যদি যুক্তরাষ্ট্রের জন্য সন্তোষজনক না হয়, তাহলে ‘আরব বসন্ত’র মতো বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা যেতে পারে। এ বিষয়ে আপনার মন্তব্য?

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ব্রিফিংয়ে ম্যাথিউ মিলারের কাছে এক সাংবাদিক বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। এ বিষয়ে আমার আর কোনো মন্তব্য নেই।’

একই সময় মিলারের কাছে সাংবাদিক প্রশ্ন করেন, ১৯ ডিসেম্বর ঢাকাগামী এক্সপ্রেস ট্রেনের ৩টি বগিতে অগ্নিসংযোগ করলে এক নারী ও তিন বছরের শিশুসহ চারজন নিহত হন। বাইডেন প্রশাসন কী এই ধরনের অগ্নিসংযোগের বিষয়ে উদ্বিগ্ন? সেই প্রশ্নের জবাবে মিলার বলেন, ‘আমি এই নির্দিষ্ট ঘটনার সঙ্গে পরিচিত নই। এ সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই।’

উল্লেখ, গত ১৭ ডিসেম্বর এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছিলেন, ‘গত ১২-১৩ ডিসেম্বর বাংলাদেশে সরকারবিরোধীরা রাস্তাঘাট অবরোধ করে, যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। আমরা এসব ঘটনার সঙ্গে ঢাকায় পশ্চিমা কূটনৈতিক মিশনগুলোর, বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উসকানিমূলক কর্মকাণ্ডের প্রত্যক্ষ সম্পর্ক লক্ষ করছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ