যাত্রাবাড়ীর কাজলায় মৎস্যজীবী দলের গণসংযোগ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যাত্রাবাড়ীর কাজলায় মৎস্যজীবী দলের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২২, ২০২৩ ৩:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২২, ২০২৩ ৩:৩৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে যাত্রাবাড়ীর ডেমরা রোড থেকে কাজলা বাজারে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের সদস্য সচিব আবদুর রহিম।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, কেন্দ্রীয় সদস্য এমএজি বাবুল, হাজী আবু বকর সিদ্দীক, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব কেএম সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন ও যাত্রাবাড়ী থানার সভাপতি আলী মন্ডলসহ বেশ কিছু নেতাকর্মী।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও বর্তমান সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপিসহ সমমনা অপরাপর বিরোধী দল অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। এই উপলক্ষে সারাদেশে ২১, ২২ ও ২৩ তারিখে গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং ২৪ তারিখে সকাল সন্ধ্যা অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ