অসহযোগ আন্দোলনের পক্ষে ছাত্রদলের লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:২৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অসহযোগ আন্দোলনের পক্ষে ছাত্রদলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২২, ২০২৩ ৭:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২২, ২০২৩ ৭:৩৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে জনসাধারণের মাঝে রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে সংসদ ভবন এলাকায়, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

লিফলেট বিতরণ ও গণসংযোগের সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য অলিউজ্জামান সোহেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সালাহ্উদ্দিন, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি পিয়াল হাসান, সহসাধারণ সম্পাদক শামীম শেখ, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহসাধারণ সম্পাদক শাকিল মাহমুদ, মাইনুল হোসেন রনি, মহিবুল্লা মন্ডল সিহাব, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাহাদুর রহমান সজল, আরিয়ান রুবেল, জাকির হোসেন রকিসহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

এসময় রাকিবুল ইসলাম রাকিব বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির ডাকে সাড়া দিয়ে জনগণ এই ডামি নির্বাচন বর্জন করছে। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল তার পক্ষেই মাঠে আছি। আমরা জনসাধারণকে বোঝাতে চেষ্টা করছি এটি কোনো নির্বাচন নয়, এটি শুধু ভাগ-বাটোয়ারা। আমরা মানুষের অভূতপূর্ব সমর্থন পাচ্ছি। তারাও ফেয়ার ইলেকশন চায় এবং বিএনপির অসহযোগ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ