হল ভাড়া করে ‘ডানকি’ দেখলো শাহরুখ খানের বাংলাদেশি ভক্তরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩ ৮:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩ ৮:২০ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
পাঠান ও জওয়ান সাড়া জাগানোর পর এবার ‘ডানকি’ নিয়ে দর্শকদের চাহিদা ছিল প্রবল৷ আর প্রতিবারের মতোই এই উত্তেজনাকে দ্বিগুণ করে দিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় শাহরুখ খান ফ্যান ক্লাব ‘ট্রু এসআরকিয়ান্স বিডি’। ব্লকবাস্টার সিনেমাতে পুরো একটি শো বুক করে শাহরুখ ফ্যানদের নিয়ে প্রিমিয়ার শো এর আয়োজন করে তারা। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন জনপ্রিয় নাট্যকার মাবরুর রশীদ বান্নাহ্, অভিনেতা প্রত্যয় হিরণ সহ আরও অনেকেই৷
সিনেমা শেষ হওয়ার পর দর্শকদের প্রতিক্রিয়া ছিল অনেক ইতিবাচক৷ রাজকুমার হিরাণীর পরিচালনায় শাহরুখ খান ছিলেন দুর্দান্ত৷
শাহরুখ খানের মুভি নিয়ে এই ফ্যানক্লাবটির পাগলামী চোখে পড়ার মতো৷ এই নিয়ে তারা তৃতীয়বার শাহরুখ খানের মুভির ফ্যান ইভেন্ট করলো, তাও সম্পূর্ণ প্রিমিয়ার বুক করে৷ মুভি শুরু হওয়ার পূর্বে তারা কেক কাটা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনও করে৷ একইসাথে এতো বিশাল পরিমানে শাহরুখ ফ্যানদের মিলনমেলা যেন এটাই প্রমাণ করে দিলো এই দেশে শাহরুখ খানের জনপ্রিয়তা কতোটা ব্যাপক! সর্বোপরি, তারকাদের ভীড়ে সব শাহরুখ ফ্যানদের নিয়ে অত্যন্ত সফল একটি ইভেন্ট সম্পন্ন করতে পেরেছে। আয়োজনটির সার্বিক সহযোগিতায় ছিলো পিকক এন্টারটেইনমেন্ট।
ডানকি’ প্রিমিয়ার শো’র আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শাহরুখ ভক্তরা এসেছেন বলে জানিয়েছেন ফ্যান ক্লাবের টিম লিডার মেহেদী হাসান। বলেন, আমরা শাহরুখ খানের ফ্যান একইভাবে বাংলা সিনেমারও ফ্যান। শাহরুখের ছবি মুক্তিতে যেমন উন্মাদনা হয়, আমরা চাই বাংলা মুভি নিয়েও এমন উন্মাদনা হোক। এজন্য ভালো ভালো সিনেমা দরকার। আশা রাখবো, আগামীতে আমরা বাংলাদেশের সিনেমা নিয়ে এমন আয়োজন করতে পারবো।
জনতার আওয়াজ/আ আ