নির্বাচন হবে আলিফের মতো সোজা: ঢাকা জেলা প্রশাসক - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন হবে আলিফের মতো সোজা: ঢাকা জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩ ১১:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩ ১১:৪৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৩ উপলক্ষে ২৩ ডিসেম্বর ( শনিবার ) দোহার উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাগণের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক ও এবং রিটার্নিং অফিসার আনিসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, ঢাকা জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাঃ জাহাঙ্গীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কে কোন মার্কার প্রার্থী, কে কোন মার্কা নিয়ে ভোট করছেন, ভুলে যেতে হবে। মনে রাখতে হবে, লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। আইনি দায়িত্বর ব্যত্যয় ঘটলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আইনি ব্যবস্থার আওতায় আসবেন, আমি বিবেচনা করবো না, সে আমার প্রিজাইডিং অফিসার নাকি আমার ম্যাজিস্ট্রেট।

তিনি আরও বলেন, যেই দায়িত্বে অবহেলা করবেন, তার বিরুদ্ধেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। কোনো অবস্থাতেই নির্বাচনের পরিবেশ নষ্ট হতে দেয়া যাবে না। মনে রাখবেন, আপনারা একেকজন লিডার, আপনাদের সাথে আমি আছি, আমার ম্যাজিস্ট্রেটবৃন্দ আছেন, আনসার, পুলিশ, সেনাবাহিনী আছে, ভয় পাবেন না। মনে রাখবেন, বিশ্বে বাংলাদেশ একটি রোল মডেল, এই নির্বাচনটিকে আমরা বিশ্বে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। কোনো অবস্থাতেই আপনার উপর অর্পিত দায়িত্ব পালন হতে পিছপা হবেন না। আমরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্য অর্জন করেই আমাদের উপর অর্পিত দায়িত্ব সম্পন্ন করবো।

এছাড়াও তিনি তার বক্তব্যে, প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

সভায় সভাপতিত্ব করন, দোহার উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ জাকির হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান খান, ঢাকা জেলার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ ফরিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন মাঠ প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মানিত কর্মকর্তাবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ