ধানমন্ডিতে ইয়াসিন-নাজমুলের নেতৃত্বে মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধানমন্ডিতে ইয়াসিন-নাজমুলের নেতৃত্বে মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ৩:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ৩:১২ অপরাহ্ণ

 

অবরোধের সমর্থনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে মিছিল করেছে নেতাকর্মীরা। রবিবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে রাস্তা অবরোধ করে মিছিল করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কামরুজ্জান বিপ্লব, আব্দুল কুদ্দুস, সরদার নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক জেড আই কামাল, সহ-সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মাসুম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন সাবু, তৌহিদুল ইসলাম টিটু, শাহ আলম তপু, শফি মাহমুদ জুয়েল, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, সহ-সমাজসেবা সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, সহ-শিক্ষা বিষয়ক ইমামুল ইসলাম ইমাম।

সহ-কৃষি বিষয়ক সম্পাদক ইমদাদুল হক মজুমদার, সহ-আপ্যায়ন সম্পাদক সাইদুজ্জামান পাশা, সহ-বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার নুর আমিন লালন, কেন্দ্রীয় সদস্য তুহিন সরকার, মোবারক মিতুল, ঢাকা মহানগর উত্তরের সহ-দপ্তর সম্পাদক তানভীর কবির শৈবাল, স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মোল্লা, ইমরুল কায়েস, জমির উদ্দিন শেখ, সাইদুর রহমান সাইফ, ফয়জুল্লাহ মহাজন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ