তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫১, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ৪:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ৪:০৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
অসহযোগের পক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আগামী ২৬,২৭ ও ২৮ ডিসেম্বর সারাদেশে অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করা হবে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ একদফা দাবি ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিরোধীদল জোটের সকাল-সন্ধ্যা অবরোধ চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ