গ্যাস খাতে দুর্নীতি বন্ধ করলে দাম বৃদ্ধির প্রয়োজন হতো না - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গ্যাস খাতে দুর্নীতি বন্ধ করলে দাম বৃদ্ধির প্রয়োজন হতো না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ৬, ২০২২ ৩:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ৬, ২০২২ ৩:৫৬ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

গ্যাস খাতে দুর্নীতি বন্ধ করলে দাম বৃদ্ধির প্রয়োজন হতো না জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির এক বিজ্ঞপ্তিতে গ্যাসের নতুন দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (৬ জুন) দলের পক্ষ থেকে সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

আবদুর রব বলেন, ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বৃদ্ধিতে বাসার রান্নার খরচ বাড়ার সঙ্গে সঙ্গে সার কারখানা ও শিল্পের উৎপাদন খরচ বেড়ে যাবে। বাসায় প্রি-পেইড মিটার ব্যবহারকারীদের মাসে খরচ বাড়বে প্রায় ৪৩ শতাংশ। নতুন করে দাম বৃদ্ধিতে নানা সংকটে বিপর্যস্ত জনজীবনকে আরও দুর্দশাগ্রস্ত করে ফেলবে।

তিনি বলেন, গ্যাস খাতে দুর্নীতি ও অপচয় বন্ধ করলে গ্যাসের দাম বৃদ্ধির প্রয়োজন হতো না। সরকার জনগণের স্বার্থ না দেখে অযৌক্তিক ও লুণ্ঠনমূলক প্রক্রিয়াকেই সুরক্ষা দিয়েছে। যা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ