আ’লীগ নেতাদের মুখে লাগাম দিতে বললেন স্বতন্ত্র প্রার্থী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫৪, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ নেতাদের মুখে লাগাম দিতে বললেন স্বতন্ত্র প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৫, ২০২৩ ১০:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৫, ২০২৩ ১০:৩৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা কমিটি’র সদস্য আতাউর রহমান প্রধান আওয়ামী লীগ প্রার্থী মোতাহার হোসেন, তার পুত্র মাহমুদুল হাসান সোহাগ ও তার পিএস আবু বক্কর সিদ্দিক শ্যামলের সমালোচনা করে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ওই সব লোকজনের মুখে লাগাম দিন। না দিলে আওয়ামী লীগের ধ্বংস হবে এসব লোকের কথাবার্তায়।

এ সময় তিনি সাংবাদিকদের সমলোচনা করে বলেন, আমার অফিস ভাংচুর হল, আমার নেতা-কর্মীদের উপর হামলা হলো। আর আপনারা বললেন, সংঘর্ষ হয়েছে। আপনাদের ভাষা পরির্বতন করতে হবে।

তিনি সোমবার (২৫ ডিসেম্বর) হাতীবান্ধা উপজেলার মধ্য ধুবনী স্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, জাতীয় পার্টির সভাপতি আবুল কাসেম মিয়া, সাবেক চেয়ারম্যান এমজি মোস্তফা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ