নোয়াখালী-২ আসনে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে জাতীয় পার্টির মতবিনিময় সভা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:২৫, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নোয়াখালী-২ আসনে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে জাতীয় পার্টির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২৬, ২০২৩ ৬:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২৬, ২০২৩ ৬:২১ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আশিংক) আসনের আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক প্রার্থী আলহাজ মোরশেদ আলমকে সমর্থন দিয়েছে উপজেলা জাতীয় পার্টির একাংশ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের বাতাকান্দি স্কুল এন্ড কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নোয়াখালী-২ আসনের নৌকা প্রতীক প্রার্থী মোরশেদ আলম, সার্ক চেম্বার অব কমার্স এর সভাপতি জসিম উদ্দিন। উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, পৌর জাতীয় পার্টির সভাপতি মো.হারুন।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর বলেন, সেনবাগ উপজেলা জাতীয় পার্টি ঐক্যবদ্ধ। আমরা নৌকা প্রতীক প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করবো। এলাকার উন্নয়নের স্বার্থে আমরা নৌকা প্রতীক প্রার্থী মোরশেদ আলমকে বিজয়ী করবো

উল্লেখ্য, মতবিনিময় সভায় সেনবাগ উপজেলা জাতীয় পার্টির ৩ শতাধিক নেতাকর্মি উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ