৭ জানুয়ারি এমপি তালিকার আনুষ্ঠানিক ঘোষণা মাত্র :ডা. ইরান - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৭ জানুয়ারি এমপি তালিকার আনুষ্ঠানিক ঘোষণা মাত্র :ডা. ইরান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩ ৩:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩ ৩:১২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আগামী ৭ জানুয়ারি এমপিদের তালিকা আনুষ্ঠানিকভাবে ডিসি-এসপিরা ঘোষণা করবেন। এই একতরফা নির্বাচনে জনগণের কোন অংশগ্রহণ নেই। সংসদে বিরোধী দল নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের প্রশ্নই প্রমাণ করে, সরকার সাজানো ও পাতানো নির্বাচন করছে।

বুধবার (২৭ ডিসেম্ব) দুপুরে এসব কথা বলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। রাজধানীর নয়াপল্টন ও ফকিরাপুল এলাকায় নির্বাচন বর্জনে অসহযোগ আন্দোলনের লিফলেট বিতরণ করে দলটি।

তিনি বলেন, অর্থপাচার নিয়ে সিপিডির তথ্য-উপাত্ত প্রমাণ করে দেশের অর্থনীতি দুর্নীতি-লুটপাট ও পাচারের মাধ্যমে ধ্বংস করেছে আওয়ামী লীগ। বাংলাদেশ আজ অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। এখানে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও ভোটের অধিকার বলতে কিছুই অবশিষ্ট নেই। শেখ হাসিনার নেতৃত্বে দেশে আওয়ামী জাহেলিয়াত কায়েম হয়েছে।

এ সময় ৭ জানুয়ারির তামাশার নির্বাচন বর্জন করে আওয়ামী দুঃশাসন থেকে দেশ-জাতিকে মুক্ত করার আহ্বান জানান।

উপস্থিত ছিলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মো. হেলাল উদ্দিন চৌধুরী, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, মহানগর নেতা এনামুল হক, মো. লিটন খান, ছাত্রমিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, প্রচার সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ