নির্বাচন বর্জনের আহ্বানে ছাত্রদল নেত্রীদের লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০০, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন বর্জনের আহ্বানে ছাত্রদল নেত্রীদের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৮, ২০২৩ ১২:২৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৮, ২০২৩ ১২:২৯ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির ডাকে ‘একতরফা’ নির্বাচন বর্জন এবং সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে রাজধানীতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছেন ছাত্রদলের নেত্রীরা।

বুধবার (২৭ ডিসেম্বর) ইডেন মহিলা কলেজের সামনে থেকে এ লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন তারা। এরপর পর্যায়ক্রমে চাঁদনী চক, গাউছিয়া এবং নিউমার্কেট এলাকার বিভিন্ন মার্কেট ও বিপণি কেন্দ্রে লিফলেট বিতরণ করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও ছাত্রদলের সাবেক নেত্রী নাদিয়া পাঠান পাপনের নেতৃত্বে লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাকসুদা রিমা, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি সায়রা চন্দ্রা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জিলা মাদবর রিমি, কলাবাগান থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাধিকা তামান্না রেমি, বেগম বদরুন্নেসা সরকারি কলেজ ছাত্রদল নেত্রী মাইশা তাবাসসুম, অনামিকা আক্তার, নামিরা হুসাইন, ইডেন কলেজ ছাত্রদল নেত্রী বাবলি আক্তার সীমা, মাকসুদা আক্তার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল নেত্রী ফারিয়া আক্তার, মহানগর উত্তর ছাত্রদল নেত্রী ফাইজু ফয়েজ নিধু প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ