রাজধানীর তিন মাজার এলাকায় যুবদলের লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:১৬, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীর তিন মাজার এলাকায় যুবদলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৯, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৯, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক মহিন উদ্দিন রাজুর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন নেতার মাজার এলাকায় লিফলেট বিতরণ করেছে যুবদল। শুক্রবার (২৯ ডিসেম্বর) তারা নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবির পক্ষে এই কর্মসূচি পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতা মো. জুবায়ের হোসেন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার যুবদল নেতা আলাউদ্দিন, ঢাকা কলেজ ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের ফরহাদ হোসেন ছাত্রাবাসের সাধারণ সম্পাদক শীলা আহমেদ, ঢাকা মহানগর ছাত্রদলের অধীনস্থ কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাফিজ-সহ অনেকেই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ