মাঠে নেমেছে সাড়ে ৮ হাজার আনসার সদস্য
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ডিসেম্বর ৩০, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ডিসেম্বর ৩০, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় ৮ হাজার ৫০০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে।
২৯ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত নির্বাচনীকালীন স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২৫০টি প্লাটুন ও ৭৫০টি সেকশনে তারা দায়িত্ব পালন করবেন।
আনসার সদরদপ্তর জানিয়েছে, নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে মোতায়েনকৃত আনসার ব্যাটালিয়ন সদস্যগণ রিটার্নিং অফিসারের পরিকল্পনা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে মোবাইল/স্ট্রাইকিং/স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।
জনতার আওয়াজ/আ আ