মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা বিদায় ২০২৩, স্বাগত ২০২৪ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪০, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা বিদায় ২০২৩, স্বাগত ২০২৪

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ১:৪৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ১:৪৬ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

হ্যাপি নিউ ইয়ার-২০২৪ (শুভ নববর্ষ)।
নতুন বছরে ‘মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’…রবীন্দ্রনাথ ঠাকুর এভাবেই নতুন বছরকে স্বাগত জানিয়েছেন। আজ ১ জানুয়ারি। ঘড়ির কাঁটা ১২টা অতিক্রমের সাথে সাথে শুরু হয়েছে নতুন বর্ষ গণনা। কালের গর্ভে হারিয়ে গেলো আরও একটি বছর, বিদায় ইংরেজি ২০২৩, স্বাগত ২০২৪। হ্যাপি নিউ ইয়ার (শুভ নববর্ষ)।

বিদায়ী বছর ২০২৩ সালের সব দুঃখবেদনা ভুলে গিয়ে এবং নতুন বছরের নতুন আশা-আকাঙ্ক্ষা ও উদ্দীপনা নিয়ে বিশ্ববাসীর সঙ্গে নানা কর্মসূচির মাধ্যমে মধ্যরাতে নতুন বছরকে বরণ করে নিলো পুরো জাতি। সব শ্রেণিপেশার মানুষ, বিশেষ করে যুব সমাজ মধ্যরাতে ১২টার বাজার সঙ্গে সঙ্গে নববর্ষ বরণের বিভিন্ন কর্মসূচি উদযাপনে মেতে উঠে।

নতুন বছর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নতুন বছর-২০২৪ উপলক্ষে রোববার (৩১ ডিসেম্বর) দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, সময়ের চিরায়ত আবর্তনে নববর্ষ নতুন স্বপ্ন, নতুন অনুপ্রেরণা নিয়ে আমাদের মাঝে সমাগত। নতুনকে বরণ করা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি। তাইতো নববর্ষকে বরণ করতে বিশ্বব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়।

শুভেচ্ছা বাণীতে শেখ হাসিনা বলেন, নতুন বছরে মানুষে-মানুষে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার হোক, সব সংকট দূরীভূত হোক, সব সংকীর্ণতা পরাভূত হোক এবং সবার জীবনে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি- এ প্রার্থনা করি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ