প্রতিষ্ঠা বার্ষিকীতে জবি ছাত্রদলের প্রতিবাদ র‍্যালি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রতিষ্ঠা বার্ষিকীতে জবি ছাত্রদলের প্রতিবাদ র‍্যালি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ২:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ২:৪৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। এ উপলক্ষে সকাল ৯টায় ঢাকা জজ কোর্ট সংলগ্ন জনসন রোডে প্রতিবাদ র‍্যালি করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সোমবার (১ জানুয়ারি) জবি ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে প্রতিবাদ র‍্যালিটি করা হয়।

জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশের যেকোনো পরিস্থিতিতে দেশের পাশে থাকতে, গণতন্ত্র রক্ষা করার জন্য, ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করার জন্য। বর্তমান অবৈধ সরকার বাংলাদেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসাত্মক অবস্থা থেকে পরিত্রাণের জন্য আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ঘোষিত ২৭ দফার প্রেক্ষিতে বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সঠিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের পরবর্তী সরকার দায়িত্ব গ্রহণ করবে।

উক্ত প্রতিবাদ র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের সহ-সভাপতি এম এ ফয়েজ, শামিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোছাব্বির মিল্লাত পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান রুমি, ওয়াহিদুজ্জামান তুহিন, ইয়াকুব শেখ অনিক, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, আসিফ আল ইমরান।

সহ-সাধারণ সম্পাদক আরমান হোসেন, সমাজসেবা সম্পাদক রবিন মিয়া শাওন, তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মিরাজ, সহ-সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান দুর্জয়, মামুন জামান, ইমন, রাহাত,মেহেদী, ইথার, সজিব, আয়াত।
সদস্য রায়হান, আনোয়ার, তাজুল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ