ড. ইউনূসের রায়ের প্রতিবাদ রিজভীর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ৮:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ৮:৩১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ফরমায়েশী রায়ে সাজা দেয়ার প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, শ্রম আইন লঙ্ঘনের কথিত মামলায় শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ফরমায়েশী রায়ে আজ ৬ মাসের কারাদন্ড দিয়েছেন শেখ হাসিনার আদালত।
সোমবার (১ জানুয়ারি) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এই গনভবনের রায়ে পুরো জাতি লজ্জিত। ফরমায়েশি রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ক্ষোভ জানাচ্ছি। প্রতিহিংসার বশবর্তী হয়ে এই রায় যে দেয়া হয়েছে, তার প্রমান শেখ হাসিনা অব্যাহত ভাবে ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিষোদগার এবং তাকে হুমকী দেয়ার ঘটনা প্রমান করে।
২০২২ সালের ১৮ মে এক আলোচনা সভায় শেখ হাসিনা পদ্মা নদীতে টুস করে ফেলে দিয়ে হত্যা করার হুমকী দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে পদ্মা সেতু থেকে পানিতে ফেলে চুবিয়ে মারার হুমকি দিয়েছিলেন।
তখন থেকেই স্পষ্ট হয় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে তার গভীর দুরভিসন্ধি করা হচ্ছে। দেশে আওয়ামী লক্ষ লক্ষ কোটি টাকা পাচারের হোতা, লুটেরা,ব্যাংক ডাকাত, ঋন খেলাফিদের কিছুই হয় না। সম্পূর্ণ সাজানো গোছানো রায়ে সাজা দেয়া হয় ড. মুহাম্মদ ইউনুসের মতো জাতির গর্বকে।
জনতার আওয়াজ/আ আ