৭ তারিখে নির্বাচন নির্বাচন খেলা হবে: গণফোরাম - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৭ তারিখে নির্বাচন নির্বাচন খেলা হবে: গণফোরাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২, ২০২৪ ৯:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২, ২০২৪ ৯:০১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে, নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।

মঙ্গলবার (২জানুয়ারি) রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে শুরু করে পুরানা পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সাম‌নে স‌ংক্ষিপ্ত সমা‌বে‌শে ক‌রে তারা।

সমা‌বে‌শে গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক বলেন, ৭ তারিখে নির্বাচন নির্বাচন খেলা হবে, নির্বাচনের নামে নাটক হবে। আমরা ২০১৪ সালের ভোটার বিহীন নির্বাচন দেখেছি, ২০১৮ সালে দেখেছি রাতে ভোট ডাকাতির নির্বাচন, আগের রাতে ভোট হয়েছে পরের দিন ঘোষণা হয়েছে।

এবার জনগণ দেখছে বহুরূপী নির্বাচন, যেখানে নৌকা প্রার্থীদের সঙ্গে বিরোধী প্রার্থীরাও বলেন, শেখ হাসিনা আগামীর প্রধানমন্ত্রী। এমন সাজানো নির্বাচন বাংলাদেশ কেন, পৃথিবীর ইতিহাসে বিরল। স্বাধীনতার পর আন্তর্জাতিকভাবে বাংলাদেশের নাম সারা পৃথিবীতে সবচেয়ে বেশি উজ্জল করেছে ড. মুহাম্মদ ইউনূস অথচ তার বিরুদ্ধে ১৭৩টি মামলা হয়।

গতকাল এক মামলায় ৬ মাসের সাজা দেওয়া হয়েছে। কি লজ্জা! এই জাতির কি লজ্জা!

বাংলাদেশের সম্মান, গৌরব ও মর্যাদা পৃথিবীতে যে প্রতিষ্ঠিত করতে যার ভূমিকা অবিস্বরনীয় সেই মহান ব্যক্তিকে বাংলাদেশে হেনস্তা করছে স্বৈরাচার শেখ হাসিনা সরকার। এই ৭ তারিখের নির্বাচন গণবিরোধী নির্বাচন, দেশের সমগ্র জনগণ এই নির্বাচন বয়কট করেছে।

জনতার গণআন্দোলনে এই কর্তৃত্ববাদী সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে আমাদের সংগ্রাম চলবে।

এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পিপলস পার্টির কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাষানী, গণফোরাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু। সঞ্চালনা করেন গণফোরাম ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ সানজিদ রহমান শুভ।

এসময় উপস্থিত ছিলেন গণফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল উদ্দিন সুমন, ইমাম হোসেন, আনোয়ার ইব্রাহীম, সোলায়মান অয়ন, প্রদীপ ঘোষ, শাকিল হোসেন সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ পিপলস প্রেসিডিয়াম মেম্বার নাজমা আক্তার, হারুন-অর রশিদ, আলমগীর হোসেন সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ