সন্ত্রাসী ও খুনিদের দলে পরিণত হয়েছে জনবিচ্ছিন্ন বিএনপি : নানক - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫১, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সন্ত্রাসী ও খুনিদের দলে পরিণত হয়েছে জনবিচ্ছিন্ন বিএনপি : নানক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ৩, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ৩, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে দেশে ভোটের উৎসব তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। পাশাপাশি বিএনপির সমালোচনা করে তিনি বলেছেন, নির্বাচন বর্জনের মধ্যদিয়ে বিএনপি দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। তারা জনবিচ্ছিন্ন হয়ে এখন সন্ত্রাসী ও খুনিদের দলে পরিণত হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে নির্বাচনী গণসংযোগের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। রাজধানীর রায়ের বাজারের উত্তর সিটির ৩৪ নম্বর ওয়ার্ডের রহিম ব্যাপারী ঘাট থেকে গণসংযোগ শুরু করেন তিনি। ওয়ার্ডের বিভিন্ন এলাকায় চলে এই গণসংযোগ।

নানক বলেন, ভোটের দিন খুবই সন্নিকটে। ঢাকা-১৩ আসনের মতো সারা দেশে ভোটের উৎসব লক্ষ্য করা গেছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি নির্বাচনী জনসভায় মানুষের ঢল নেমেছে। এর মাধ্যমে প্রমাণ হয়েছে যে, ৭ জানুয়ারি জনগণের অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোটারদের উদ্দেশে নৌকার প্রার্থী নানক বলেন, আপনারা পরিবার নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার নির্বাচন। এ দেশের এত উন্নয়ন হয়েছে, সবই আওয়ামী লীগের হাত ধরে হয়েছে। চলমান এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকারের বিকল্প নেই। তাই আপনারা ভোট দিয়ে উন্নয়নের এই দ্বারা ত্বরান্বিত করার ক্ষেত্রে শামিল হন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা-১৩ আসনের বর্তমান এমপি সাদেক খান, স্থানীয় কাউন্সিলরসহ ৩৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ