কী কথা হলো কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে আ'লীগের - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কী কথা হলো কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে আ’লীগের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৫, ২০২৪ ৩:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৫, ২০২৪ ৩:০৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগের প্রদিনিধি দল। বৈঠকে কমনওয়েলথের প্রতিনিধি দলকে সুষ্ঠু ভোটের অঙ্গীকার করেছে আওয়ামী লীগ।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে প্রতিনিধি দলকে এ অঙ্গীকার করা হয়।

বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সকাল ৮টা ৭ মিনিটে হোটেলে প্রবেশ করেন তিনি। তার আগে হোটেলে উপস্থিত হন দলটির অন্যান্য নেতারা।

অন্যদিকে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টিম লিডার জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেট ব্রুস গোল্ডিং।

বৈঠকে ওবায়দুল কাদেরের সঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির চেয়ারম্যান সাবেক অ্যাম্বাসেডর জমির উদ্দিন, দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, অর্থবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান ও দলের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর জলবায়ুবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ