মতিঝিলে ছাত্রদলের লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মতিঝিলে ছাত্রদলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৫, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৫, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটদানে বিরত থাকার আহ্বান জানিয়ে রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়ার নেতৃত্বে রাজধানীর মতিঝিলে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবীর নয়ন, কবি নজরুল কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইরফান আহমেদ ফাহিম, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মামুনুর রহমান, নাট্যবিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান রাজ, কর্মী আশিক।

আরও উপস্থিত ছিলেন কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক জামাল খান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. উজ্জ্বল, কর্মী সোহাগ মিয়া, আতিকুল ইসলাম সোহান, মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইমাম হোসেন নির্ঝর, সাইফুল ইসলাম অভি, একরামুল হক, পূর্ব ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইফতেখার ফয়সাল, সাবেক যুগ্ম সম্পাদক আবু আল-কায়সার সোহাগসহ ছাত্রদলের নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ