মুন্সীগঞ্জ-৩ আসনে ভোটকেন্দ্রে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মুন্সীগঞ্জ-৩ আসনে ভোটকেন্দ্রে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ৭, ২০২৪ ১১:৩৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ৭, ২০২৪ ১১:৩৭ পূর্বাহ্ণ

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ-৩ আসনের মিরকাদিমে ঝিল্লুর নামে এক নৌকার কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

নিহত জিল্লুরকে এ আসনের আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের কর্মী হিসেবে দাবি করেছে নৌকার সমর্থকরা।

নৌকার সমর্থকরা জানান, এ আসনের প্রধান প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের কর্মী ও সমর্থকরা এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় এলাকার দুটি কেন্দ্রে ভোটার সংখ্যা কমে গেছে।

নিহতের স্ত্রী জানান, জিল্লুর নৌকার হয়ে কাজ করছিলেন। এতে তিনি প্রতিপক্ষের চক্ষুশূল হয়ে ওঠে। তিনি বেশ কয়েকজন অভিযুক্তের নাম উল্লেখ করেছেন।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আকরাম খান জানান, ঘটনার পরপরই এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। দীর্ঘ সময় রক্তাক্ত মরদেহ ঘটনাস্থলে পড়ে ছিল। পরবর্তীতে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে নিয়ে গেছেন। পুলিশ ঘটনাস্থলে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করবে।

তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা শুরু করেছে। সুষ্ঠু ভোটগ্রহণের জন্য প্রশাসন সজাগ রয়েছে। মুন্সীগঞ্জে বাকি দুটি আসনে নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ