প্রার্থী হয়েও ভোট দিতে পারলেন না মাহি-ডলি! - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রার্থী হয়েও ভোট দিতে পারলেন না মাহি-ডলি!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ৭, ২০২৪ ২:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ৭, ২০২৪ ২:৫৩ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

আজ (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ভোটের মাঠে প্রার্থী হয়েছেন বেশ কয়েকজন তারকা। তবে প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী ও চিত্রনায়িকা মাহিয়া মাহি।

মাহিয়া মাহি প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী তিনি। তার প্রতীক ট্রাক।

রাজশাহীর প্রার্থী হলেও মাহি রাজধানীর উত্তরার ভোটার। তবে নিজে প্রার্থী হওয়ায় নির্বাচনী এলাকায় থাকতে হচ্ছে তাকে। এ কারণেই নিজের ভোট দেওয়া হচ্ছে না মাহিয়া মাহির।

অন্যদিকে, পাবনা-২ (বেড়া-সুজানগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে নির্বাচন করছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনী। এই গায়িকার প্রতীক নোঙর। তিনিও প্রথমবার নির্বাচনে লড়ছেন।

জানা গেছে, রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার ভোটার ডলি সায়ন্তনী। তবে পাবনায় থাকায় ভোটটা দেওয়া সম্ভব হচ্ছে না। নির্বাচনী এলাকা পাবনা-২ এ থাকবেন তিনি এবং কেন্দ্রগুলোতে ঘুরবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ