যেসব হেভিওয়েট প্রার্থী পরাজিত হলেন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যেসব হেভিওয়েট প্রার্থী পরাজিত হলেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ৭, ২০২৪ ১১:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ৭, ২০২৪ ১১:১৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন। তার মধ্যে বর্তমান প্রতিমন্ত্রী ও সাবেক মন্ত্রীসহ একাধিক প্রার্থী রয়েছেন। তারা এলাকার জনপ্রিয় প্রার্থীদের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন।

পরাজিত প্রার্থীরা হলেন:
রাজশাহী-২ আসনে ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনি মাঠে ছিলেন।
হবিগঞ্জ-৪ আসন থেকে হেরেছেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী।
মানিকগঞ্জ-২ আসনে হেরেছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
সিলেট-৬ আসনে হেরেছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।
কুষ্টিয়া-২ আসনে হেরেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
টাঙ্গাইল-৮ আসনে হেরেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ