ছাত্রদল সাধারণ সম্পাদক জুয়েলের নেতৃত্বে লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদল সাধারণ সম্পাদক জুয়েলের নেতৃত্বে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৯, ২০২৪ ৭:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৯, ২০২৪ ৭:১৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
একতরফা নির্বাচন বর্জন করায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে ও আগামী আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানিয়ে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার রাজধানীর খিলক্ষেত ও বসুন্ধরা এলাকায় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এসময়ে উপস্থিত ছিলন।

লিফলেট বিতরণকালে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, আমরা আর মামুরা মিলে, ভাগাভাগির নামে যে ডামি নির্বাচন করেছে আওয়ামী লীগ তা এদেশের বিবেকবান ভোটাররা ও নতুন প্রজন্মের সচেতন ভোটাররা বর্জন করেছেন। গণতন্ত্রকামী জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে সঙ্গে নিয়েই ডামি সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।

এসময় উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাজ্জাতুল হানিফ সাজ্জাদ, মাহমুদ আলম সর্দার, সাইফুল ইসলাম তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোঃ আদনান, মারজুক আহমেদ, আবুল কালাম আজাদ সুমন, সালাউদ্দিন হিমেল, সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, শাহনেওয়াজ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম নয়ন, ইমরান নওশেদ, অলিউদ্দিন অলি, নজরুল ইসলাম রাড়ী, ধর্ম সম্পাদক হাফেজ মোঃ শামসুদ্দিন, সহ অর্থ সম্পাদক রিয়াদ আহমেদ রাজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রিসালাত সজিব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম তপু, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বাবলু, জাহিদুল ইসলাম আনন্দ, বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম সজীব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারন সম্পাদক আর আহসান রাফিদ, রামপুরা থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক রোমান আহমেদ, গুলশান থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ