হাতিরঝিল থেকে গণমাধ্যমকর্মীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাতিরঝিল থেকে গণমাধ্যমকর্মীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৮, ২০২২ ৮:৩২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৮, ২০২২ ৮:৩২ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

রাজধানীর হাতিরঝিল এলাকার পুলিশ কনকর্ড প্লাজা–সংলগ্ন লেকের পাড় থেকে মো. আবদুল বারী (২৭) নামের এক গণমাধ্যমকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গুলশান থানার পুলিশ জানিয়েছে, আজ বুধবার সকাল আটটার দিকে আবদুল বারীর লাশ উদ্ধার করা হয়। তাঁর গলা ও বুকে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

আবদুল বারী বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি নিউজের অনুষ্ঠান বিভাগের প্রযোজক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশের ধারণা, তাঁকে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান বলেন, আজ সকালে থানার টহল পুলিশ লেকের পাড়ে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। পরে ঘটনাস্থলে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আবদুল বারীর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে বলে জানান ওসি আবুল হাসান।

সহকর্মীর লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিবিসি নিউজের অপরাধবিষয়ক প্রতিবেদক রাজীব ঘোষ। তিনি বলেন, আবদুল বারী ডিবিসি নিউজের অনুষ্ঠান বিভাগের প্রযোজক (প্রোডিউসার) ছিলেন।

গতকাল মঙ্গলবার তাঁর সাপ্তাহিক ছুটি ছিল। সে কারণে তিনি অফিসে যাননি। তিনি গুলশান থানা এলাকার একটি মেসে থাকতেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ