করুন মৃত্যু হচ্ছে গণতন্ত্রের, বাকস্বাধীনতার, ব্যক্তি স্বাধীনতার : রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জানুয়ারি ১০, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জানুয়ারি ১০, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
দেশে বিপদ ধেয়ে আসছে মন্তব্য করে বিএনপি’র সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সরকারের উদ্দেশে বলেছেন, দেশের জনগণকে আপনারা বারবার ধোকা দিবেন। দেশের জনগণকে আপনারা জনগণ না মনে করে বন্দী করে নির্বাচন করবেন। একই দলের বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী করে নির্বাচন করবেন আপনারা মনে করছেন জনগণ এটা বুঝবে না। জনগণ সবই বুঝে। বিএনপি ও সমমাননা দলগুলো যে আন্দোলনে রয়েছে সেই আন্দোলনে দেশের জনগণের সমর্থন রয়েছে। সুতরাং দেশে কিন্তু বিপদ ধেয়ে আসছে।
বুধবার (১০ জানুয়ারি) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘এই দুর্ভাগা জাতির রাজনীতির করুন মৃত্যুর কথা আপনাদেরকে বলতে চাই। সেই করুন মৃত্যু হচ্ছে গণতন্ত্রের, বাকস্বাধীনতার, ব্যক্তি স্বাধীনতার। শেখ হাসিনা দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে তিনি তার দল তার কর্মী তার সমর্থক যারা, তারা হচ্ছে নাগরিক আর যারা অন্যায়ের প্রতিবাদ করবে বিরোধিতা করবে তারা হচ্ছে প্রজা। এটাই ছিল তার শেখ হাসিনার চিন্তা। তিনি আস্তে আস্তে খোলস ছাড়তে ছাড়তে আসল রূপে আত্মপ্রকাশ করছে। গত সাত জানুয়ারি নির্বাচন নিয়ে মানুষের মৌলিক অধিকার নিয়ে যে ভয়ংকর ছিনিমিনি তিনি খেললেন এটা শুধু নজিরবিহীন বললেই শেষ হবে না এর মধ্যে যে নির্দয়তা, নির্মমতা নিষ্ঠরতা এরকম অনাচার পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। যেমন খুশি তেমনভাবে তিনি তার তামাশা নির্বাচন করেছে।
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘ডামি নির্বাচনে তিনি যাকে ইচ্ছা তাকে জিতিয়েছেন। যারা জিততে পারে নাই তারা কিছু কিছু মুখ খুলছেন। কিন্তু শেখ হাসিনা এগুলোকে পরোয়া করে না। তিনি জানেন এরা তরকারির একটু ঝোল না পেয়ে কয়েকদিন একটু চিৎকার করবে। আবার এদের হাতে কিছু ধরিয়ে দিলে এরা চুপচাপ থাকবে। হাসানুল হক ইনু শেখ হাসিনার মন্ত্রী হয়ে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ন্যূনতম যে ভদ্রতা সেটাও তিনি রাখেননি। শুধুমাত্র তার প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট রাখার জন্য। তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বিরুদ্ধে যারা কঠোর বক্তব্য রাখবেন তাদেরকেই তিনি শেখ হাসিনা পুরস্কৃত করবেন। এটা চিন্তা করে হাসানুল হক ইনুরা এখনো এমন কথা নেই বিএনপি ও তার নেতা কর্মীদের বিরুদ্ধে বলেননি। আবার আজ বলছে কারচুপির নির্বাচনে তাকে হারানো হয়েছে। তো ২০১৪ সালের এই ধরনের একটা নির্বাচন ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছে যে নির্বাচনে কেন্দ্রের মাঠে চতুষ্পদ জন্তু ছাড়া কিছু ছিল না সেই নির্বাচনে আপনি এমপি হয়ে মন্ত্রী হয়ে এমন কোন অসভ্য শব্দ নাই যা বিএনপির বিরুদ্ধে বলেন নাই। তবে এখন কেন এ ধরনের কথা বলছেন? মুক্তিযুদ্ধের কথা বলে গণতন্ত্রকে খন্ড খন্ড করে চারদিকে ছরিয়ে দেওয়া হয়েছে।
রিজভী বলেন,’আওয়ামী সরকারের মন্ত্রীদের যে নিষ্ঠুরতা জঙ্গিদের চাইতেও আর কেউ করেছে বলে আমার মনে হয় না। যে সব প্রতিষ্ঠান গণতন্ত্রকে সবল শক্তিশালী রাখে সেগুলো তো আগেই ভেঙ্গে চুরমার করে দেয়া হয়েছে।বিরোধী দলকে নির্মূল করার জন্য বিচার বিভাগকে অত্যন্ত নির্মমভাবে ব্যবহার করা হয়েছে। ক্রীতদাস বিচারকদের দিয়ে প্রতিদিন বিএনপির নেতাকর্মীদেরকে জেল সাজা দেওয়া হচ্ছে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এবার রাজনৈতিক খেলা, নির্বাচনী খেলা তো আপনারা দেখালেন। একদলকে বিভিন্ন দল করে আমি ঢামি মামুদের কে দিয়ে যে নির্বাচন করালেন এই নির্বাচনে গোটা বিশ্ববাসী হাততালি দেয়নি মুচকি হেসেছে যে এরা মানুষ হিসাবে কথা বলেছে নাকি এদের ভিতর অন্য কিছু আছে, অন্য কোন সত্তা আছে তাদের। এখন রাজনীতির খেলা নাকি দেখাবে। তারা দুর্নীতির সাগরে ভাসছে তারা নাকি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করবে। দুর্নীতি তো আপনাদের সরকারের অঙ্গের ভূষণ, লক্ষ কোটি টাকা পাচার করে আপনাদের পরিবারকে ঐতিহ্যের মধ্যে রেখেছেন এখন নাকি দুর্নীতির বিরুদ্ধে রাজনীতির খেলা হবে।
রিজভী অভিযোগ করে আরও বলেন,’ গত ২৪ ঘন্টায় সারাদেশে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের মোট গ্রেফতার :৪০ জনের অধীক নেতাকর্মী।মোট মামলা ০২ টি মোট আসামী ১৩৫ জনের অধীক নেতাকর্মী।মোট আহত ১৫ জনের অধীক নেতাকর্মী।
জনতার আওয়াজ/আ আ