জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে কর্মসূচি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ১৭, ২০২৪ ২:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ১৭, ২০২৪ ২:৩৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয় গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে।

বৃহস্পতিবার বেলা ২টায় রমনাস্থ ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স—বাংলাদেশ মিলনায়তনে বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা, শুক্রবার সকাল ১১টায় শেরেবাংলা নগরস্থ শহীদ জিয়ার মাজারে ফাতেহা পাঠ ও পুস্পস্তবক অর্পণ করবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা।

এছাড়াও দিবসটি উপলক্ষে পোষ্টার এবং পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে। দলের অঙ্গ, সহযোগী ও বিভিন্ন পেশাজীবী সংগঠন দিবসটি উপলক্ষে নিজ নিজ সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করবে।

এদিন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ