ভক্তদের ভালোবাসা মায়ায় ভেসেছেন এ নায়িকা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভক্তদের ভালোবাসা মায়ায় ভেসেছেন এ নায়িকা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৮, ২০২২ ৩:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৮, ২০২২ ৩:১৬ অপরাহ্ণ

 

বিনোদন প্রতিবেদক

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী পরীমণি অন্তঃসত্ত্বা। এটা তথ্যটা সকলেরই জানা। ঘনিয়ে আসছে তার মা হওয়ার সময়। মাতৃত্বের স্বাদ নেওয়ার জন্য যেন মুখিয়ে আছেন সাহসী এই নারী। আর এই সময়টা যে তিনি বেশ উপভোগ করছেন তা স্পষ্টই বোঝা যায় তার সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে। এরইমধ্যে একাধিকবার বেবি বাম্পের ছবি প্রকাশ করে ভক্তদের ভালোবাসা মায়ায় ভেসেছেন এ নায়িকা।

আজ বুধবার (৮ জুন) সন্ধ্যায় বেবি বাম্পের নতুন ছবি প্রকাশ করেছেন পরী। যেখানে তার সঙ্গে রয়েছেন স্বামী চিত্রনায়ক শরীফুল রাজও। ছবিতে দেখা যাচ্ছে সবুজে ঘেরা জঙ্গলের মধ্যে রাজের কোলে হেলান দিয়ে শুয়ে আছেন পরী। তার চোখ দুটি বন্ধ। মুখটি মায়াময়। দুহাত দিয়ে আলতে করে ধরে পরশ বুলাচ্ছেন নিজের বেবি বাম্পে। ছবিটি যেন সবুজ প্রকৃতির সঙ্গে মিলেমিলে একাকার।

ছবিটির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘আমি এত এত বার লিখতে চেয়েছি কিছু …পারছি কই আর! লিখতে গিয়ে কেবল ছবিটার দিকেই এক মনে চেয়ে থাকি। কি যে মায়া! এমন মায়ার মুহূর্তরা পৃথিবীর সমস্ত সুখ এক করে দেয়। শুকরিয়া।’

এর আগে গত ৮ মে ফেসবুকে বেবি বাম্পের ছবি আপলোড করেন পরী। যেখানে দেখা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছেন তিনি। অনাবৃত বেবি বাম্পে হাত দিয়ে রেখেছেন। আর পেছন থেকে তাকে জড়িয়ে আছেন স্বামী শরিফুল রাজ।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি পরীমণি জানান, তিনি অন্তঃসত্ত্বা। সঙ্গে এ-ও জানান, তিনি অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছেন। গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেছিলেন তারা। এরপর চলতি বছরের জানুয়ারিতে পারিবারিক আয়োজনে গাঁটছড়া বাঁধেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ