বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যানের সম্মাননা গ্রহণ করলেন এলিম চৌধুরী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যানের সম্মাননা গ্রহণ করলেন এলিম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪ ১:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪ ১:২০ পূর্বাহ্ণ

 

আজিজ খান, গোলাপগঞ্জ প্রতিনিধি: বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই ২০২৩-এ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যানের সম্মাননা গ্রহণ করেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।

সোমবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় সিলেটের সুবিধবাজারস্থ পিটিআই হলরুমে সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষার উপপরিচালক মো.জালাল উদ্দিনের সভাপতিত্বে তার হাতে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যানের সম্মাননা তুলে দেওয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) এনডিসি আবু আহমদ সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো.জসিম উদ্দিন।

অনুষ্ঠানে ২০২৩ সালে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিযোগিদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ