আইসিসির বর্ষসেরা একাদশে বাংলাদেশের নাহিদা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আইসিসির বর্ষসেরা একাদশে বাংলাদেশের নাহিদা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪ ৭:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪ ৭:১০ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

২০২৩ সালে দারুণ কিছু সাফল্য পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ ড্র করার পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় করেছে বাঘিনীরা। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে প্রথমবারের মত ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই জয়ের দেখা পেয়েছে লাল-সবুজের দল। দলের এমন সাফল্যের সঙ্গে বছরজুড়েই ব্যক্তিগত পারফর্ম্যান্সে উজ্জ্বল ছিলেন বেশ কয়েকজন ক্রিকেটার।

ব্যক্তিগত পারফর্ম্যান্সের কল্যাণে দারুণ স্বীকৃতিও এসেছে ২০২৩ সালেই। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার জিতেছিলেন নাহিদা আক্তার। টাইগ্রেস এই স্পিনার এবার আরও এক মাইলফলক ছুঁয়েছেন।

দারুণ পারফর্ম্যান্সের কারণে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি এই স্পিনার। ২০২৩ সালে সব মিলিয়ে ১১ ম্যাচ খেলেছেন নাহিদা। যেখানে ম্যাচপ্রতি ১৯.৪৫ গড়ে এই টাইগ্রেস স্পিনার ২০ উইকেট শিকার করেছেন।

নাহিদা ছাড়াও বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার পাঁচজন ক্রিকেটার, আর নিউজিল্যান্ড থেকে জায়গা পেয়েছেন দুইজন। এছাড়াও বাংলাদেশসহ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে একজন করে ক্রিকেটার আছেন বর্ষসেরা দলে।

আইসিসির বর্ষসেরা এই একাদশের অধিনায়ক করা হয়েছে লঙ্কান ক্রিকেটার চামারি আতাপাত্তুকে। এই দলে জায়গা হয়নি ভারতীয় কোনো ক্রিকেটারের।

ফোব লিচফোর্ড, চামারি আতাপাত্তু (অধিনায়ক), এলিস পেরি, অ্যামেলিয়া কার, বেথ মুনি, ন্যাট শিভার-ব্রান্ট, অ্যাশ গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, নাদিন ডি ক্লার্ক, লিয়া তাহুহু, নাহিদা আক্তার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ