ইউপি কার্যক্রম পরিদর্শনে সুইজারল্যান্ডের এম্বাসেডর প্রতিনিধি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইউপি কার্যক্রম পরিদর্শনে সুইজারল্যান্ডের এম্বাসেডর প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি:

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের অপরাজিত প্রকল্প সহ ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন সুইজারল্যান্ডের এম্বাসেডর প্রতিনিধি লুবনা সাবিনা।

মঙ্গলবার সকালে পরিদর্শনকালে মাহিলাড়া ইউপি ভবনে তাকে ফুলের শুভেচ্ছা জানান ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।

এসময় অন্যান্যদের মধ্যে রুপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, পরিচালক হেলবেটাস প্রতিনিধি প্রশান্ত ত্রিপুরা (অপরাজিতা প্রকল্পের), ডেমোক্রসি ওয়াচ রংপুর বিভাগের নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ, প্রিপ ট্রাস্ট সিলেটের প্রোগ্রাম সমন্বয়কারী শেফালী বেগম, খান ফাউন্ডেশনের প্রোগ্রাম সমন্বয়কারী ওমর খৈয়ম, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য সহ ইউপি’র সকল সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ