শনিবার মিছিলের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির চিঠি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শনিবার মিছিলের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির চিঠি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪ ৯:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪ ৯:০০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

আগামী শনিবার ঢাকায় কালো পতাকা মিছিলের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দিয়েছে বিএনপি। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই চিঠি দেয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, আগামী শনিবার দুপুর ২টায় বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটি নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ মোড় হয়ে মগবাজার মোড় গিয়ে শেষ হবে।
উল্লিখিত তারিখ ও সময়ে অনুষ্ঠিতব্য কালো পতাকা মিছিলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও চিঠিতে বলা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ